সমাবেশে হাজীগঞ্জ নবু মিস্ত্রি জামে মসজিদের খতিব ও হাজীগঞ্জ মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা মুফতি ইমরান হোসেন বলেন, মসজিদ ও ঈদগাহের জন্য ৬৬ শতাংশ জায়গা ওয়াকফ করা হয়েছিল, যা যুগ যুগ ধরে ব্যবহৃত হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে একটি ভূমিদস্যু চক্র এই পবিত্র জায়গা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তৌহিদী জনতা বেঁচে থাকতে ঈদগাহের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ ডা. জসিমউদ্দিন বলেন, নবু মিস্ত্রি এই জায়গা ধর্মীয় কাজে দান করে গেছেন এটি প্রতিষ্ঠিত সত্য। হঠাৎ একটি চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে দখলের পাঁয়তারা করছে। আমরা যেকোনো মূল্যে এই অপচেষ্টা প্রতিহত করব। প্রয়োজনে আইনের আশ্রয় নিয়ে পবিত্র এই আমানত রক্ষা করা হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে এই মাঠে ঈদের জামাতসহ ধর্মীয় বড় সমাবেশগুলো অনুষ্ঠিত হয়ে আসছে। সম্প্রতি কিছু ব্যক্তির উসকানিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মসজিদ-ঈদগাহের জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
মতামত