স্থানীয়রা জানান, দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখে তারা কামতাল তদন্ত কেন্দ্র পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অন্তত ৮ থেকে ১০ দিন আগের। শরীর ক্ষতবিক্ষত ও পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম শেষে মরদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মতামত