সারাদেশ

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: না’গঞ্জে মহানগর যুবদলের বিশাল শোডাউন

প্রিন্ট
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: না’গঞ্জে মহানগর যুবদলের বিশাল শোডাউন

প্রকাশিত : ১৬ মে ২০২৬, বিকাল ৩:০৬

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাত্রাকে কেন্দ্র করে মহাসড়কে ব্যাপক শোডাউন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে হাজারো নেতাকর্মী এই অভ্যর্থনা কার্যক্রমে অংশ নেন।

শনিবার (১৬ মে) সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের মৌচাক থেকে মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন মহাসড়কের একপাশে ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। সকাল সোয়া নয়টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে এবং হাত নেড়ে তাকে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা ও সালামের জবাব দেন।

শোডাউনে ‎মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, জাকির হোসেন সেন্টু, সাইফুল আলম সজিবসহ আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, অ্যাডভোকেট শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, আশরাফুল ইসলাম তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সালসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।