শনিবার (১৬ মে) বিকেলে তারাবো পৌরসভার বরপা শান্তিনগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ওসি সালাউদ্দিন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, সমাজে অপরাধীর সংখ্যা খুবই কম, কিন্তু তাদের কারণে পুরো এলাকার বদনাম হয়। আপনারা সচেতন হলে সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব। শান্তিনগর এলাকার মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আজ থেকে অপকর্মের সঙ্গে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক ইসলাম শাহাদাতের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি লোকমান হোসেন, ওমর আলী, আবু তৈয়ব ভূঁইয়া, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তামজিদ ভূঁইয়া এবং ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন পাঠানসহ অনেকে।
মতামত