সারাদেশ

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২

প্রিন্ট
সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২

প্রকাশিত : ১৬ মে ২০২৬, রাত ৯:২৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আমির (২৫)। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে শংকর (২৫) নামে আরও একজন মারা যান।

উল্লেখ্য, বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ওই বিস্ফোরণের ঘটনায় মোট ১২ জন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও বাকি ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।