চরফ্যাশনের বিভিন্ন এলাকা থেকে খামারি ও সাধারণ বিক্রেতারা তাদের লালন-পালন করা পশু এই হাটে বিক্রির জন্য নিয়ে আসছেন। বিক্রেতারা আশা করছেন, এবার তারা পশুর ভালো দাম পাবেন। তবে হাটে আসা কয়েকজন খামারি জানান, চোরাই পথে ভারতীয় গরু দেশে না ঢুকলে তারা ন্যায্য মূল্য পাবেন, অন্যথায় লোকসানের আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর স্থানীয় কামরুল ইসলাম কাজল মিয়া এই ঐতিহ্যবাহী বাজারটি প্রতিষ্ঠা করেন। প্রতিবছরের মতো এবারও কোরবানি ঈদকে কেন্দ্র করে দূর-দূরান্তের ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই হাট।
মতামত