সারাদেশ

সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

প্রিন্ট
সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ মে ২০২৬, রাত ৯:৫৮

মুন্সীগঞ্জের সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল বেপারী, দপ্তর সম্পাদক মোরসালিন রহমান, সদস্য আল রাফি, কোরবান আলী, রানা, শাওন প্রমুখ।

সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।