র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সিদ্ধিরগঞ্জ ১০ তলা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী এশিয়া পরিবহন-এর একটি বাসে তল্লাশিকালে ওই যাত্রীর কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে মাদকের চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মতামত