এ ঘটনায় ভুক্তভোগী তামিম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, রোববার সকালে তামিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও পোস্ট করেন। এর জেরে জামপুর ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান তাকে মোবাইল ফোনে কল করে আইডিয়াল কলেজের সামনে ডেকে নেন। তামিম সেখানে পৌঁছালে ইমরানের নেতৃত্বে তুহিন, আকাশ, আবু জজ, মামুন ও সিহাব তার ওপর অতর্কিত হামলা চালান। তাকে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে জামপুর ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. মোকাররম বলেন, ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে পরে বলতে পারব।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মতামত