গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ মে রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জয়পুরহাট সদর উপজেলার এস এ পরিবহন এবং কালাই উপজেলার করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে এই যৌথ তল্লাশি চালানো হয়। জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) নায়েব সুবেদার মো. মহসিন বয়ানের নেতৃত্বে এবং র্যাব-৫ (সিপিসি-৩) এর সদস্যদের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ হাজার ৫৮২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ৫৯০ পিস মমোসা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৯০০ টাকা। অভিযানকালে স্থানীয় বাজার কমিটির সদস্য ও কুরিয়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।
মতামত