ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্রাউন সিমেন্ট কোম্পানির এক সেলসম্যানকে সঙ্গে নিয়ে টাকা জমা দিতে ব্যাংকে যাচ্ছিলেন ব্যবসায়ী নাহিদ সরকার। বৌবাজার এলাকায় পৌঁছালে স্থানীয় কিশোর গ্যাং লিডার সিফাতের নেতৃত্বে ৬/৭ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তারা নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ পৌনে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোক্তার আশ্রাফ উদ্দিন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহৃত রক্তমাখা দুটি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং থানায় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত