এ ঘটনায় পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর সাজ্জাদ মোহাম্মদ নূর হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি চুরির মামলা (মামলা নং- ৪০) দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন, আটক মিজানুর রহমান (৩২), পলাতক দেউলী চৌরাপাড়া এলাকার আলী আহাম্মদের ছেলে জব্বার, একই এলাকার আল আমিনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন।
মামলার বাদী জানান, আসামিরা লক্ষাধিক টাকা মূল্যের ট্রান্সফরমারটি চুরি করার সময় স্থানীয়রা টের পেয়ে যায়। এ সময় জনতা ধাওয়া করে মিজানুরকে আটক করতে সক্ষম হলেও অন্যরা কৌশলে পালিয়ে যায়।
বন্দর থানা পুলিশ জানায়, এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার মিজানুরকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত