সারাদেশ

নীলফামারীর পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি বগুড়ায় গ্রেপ্তার

প্রিন্ট
নীলফামারীর পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি বগুড়ায় গ্রেপ্তার

প্রকাশিত : ১২ জুন ২০২৬, রাত ৯:২৬

নীলফামারীর ডিমলা থানার একটি পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মো. শুভ ইসলামকে (২০) বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে গোপনে তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে শুভ। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং গত ১০ মে ভুক্তভোগীর পরিবারের এক সদস্যের ফেসবুক আইডিতে পাঠানো হয়। এই ঘটনায় গত ২০ মে ডিমলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

মামলার পর তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ (নীলফামারী) ও র‌্যাব-১২ (বগুড়া) ক্যাম্পের যৌথ অভিযানে বুধবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর গ্রাম থেকে শুভকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।