গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আইনুল ইসলাম (২৩) এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালা গ্রামের মুকুল মিয়ার ছেলে গোলাম মোস্তফা (১৯)। মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কচুগাড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচবিবি থানা পুলিশ।
অভিযানকালে রামভদ্রপুর স্কুল থেকে কয়া-চৌমুহনী বাজারগামী পাকা সড়কে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মো. রায়হান জানান, এসআই মো. আসাদুজ্জামান আসাদ, এসআই মো. শরিফুল ইসলাম, এএসআই মো. দুলাল হোসেন ও এএসআই মো. হুমায়নসহ পুলিশের একটি দল কচুগাড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত