গ্রেপ্তারকৃতরা হলেন, বরনাতুল বেপারীপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইজাজুল বিশ্বাস (২৬) এবং একই এলাকার মৃত রুস্তম ইসলামের ছেলে নয়ন ইসলাম (২৪)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বরনাতুল বেপারীপাড়ায় রবিউল হোসেনের বাড়ির সামনে পাকা সড়কে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসানের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলম। অভিযানে এসআই মেহেদী হাসান, এএসআই আলী শেখ, এএসআই সাইফুল ইসলামসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মতামত