বুধবার (১ জুলাই) দুপুরে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সোহান মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। তার গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সোহানের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র আইন, গণধর্ষণ, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই ও দস্যুতাসহ অন্তত ১৯টি গুরুতর মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে নিজস্ব বাহিনী নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এই সফল অভিযান পরিচালনা করে।
ওসি মো. গোলাম সারোয়ার জানান, সোহান একজন কুখ্যাত অপরাধী। তাকে গ্রেপ্তারের ফলে এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতামত