সারাদেশ

শ্রীপুর দারিয়াপুর কলেজে অনাকাক্সিক্ষত ঘটনা: তদন্ত কমিটির কাছে সভাপতির বক্তব্য

প্রিন্ট
শ্রীপুর দারিয়াপুর কলেজে অনাকাক্সিক্ষত ঘটনা: তদন্ত কমিটির কাছে সভাপতির বক্তব্য

প্রকাশিত : ৭ জুলাই ২০২৬, বিকাল ৩:৫১

মাগুরার শ্রীপুর দারিয়াপুর ডিগ্রি কলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক অনাকাক্সিক্ষত ঘটনার সুষ্ঠু তদন্তে গতি এসেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

তদন্ত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ জানিয়েছেন, তদন্তের স্বার্থে সভাপতিকে বক্তব্য প্রদানের জন্য ডাকা হয়েছিল। নির্ধারিত ৫ কার্যদিবসের মধ্যেই সুষ্ঠু তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, বক্তব্য প্রদান শেষে গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, কলেজে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি কোনোভাবেই শিক্ষার্থী ও জনগণের ন্যায্য দাবির বাইরে নই।

তিনি আরও জানান, তদন্ত কমিটি দ্রুত একটি নিরপেক্ষ প্রতিবেদন জমা দেবে বলে তিনি আশাবাদী এবং ওই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।