সারাদেশ

কালীগঞ্জ থানা পরিদর্শন করলেন লালমনিরহাটের পুলিশ সুপার

প্রিন্ট
কালীগঞ্জ থানা পরিদর্শন করলেন লালমনিরহাটের পুলিশ সুপার

প্রকাশিত : ৯ জুলাই ২০২৬, রাত ১১:২৭

লালমনিরহাটের কালীগঞ্জ থানা বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি এই পরিদর্শন সম্পন্ন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার কালীগঞ্জ থানা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে পরিচিত হয়ে কুশল বিনিময় করেন। পরে তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং কালীগঞ্জ থানা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ওয়ারুখ ইয়াজদানী এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিকসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।