জানা যায়, বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ ওই দোকানে আগুন লাগে। খবর পেয়ে ব্যবসায়ী আলমগীর হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিক ধারণায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।
মতামত