বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান এবং ফায়ার সার্ভিসের পরিদর্শক মোজাম্মেল হক।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, ব্যাপক বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার বর্জন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মতামত