উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজল চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান।
সভায় বক্তারা ইউনিয়ন পর্যায়ে গর্ভবতী, প্রসূতি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে মাঠ পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সেবায় অসামান্য অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা ললিতা বালা কর্মকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আমীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক পালসহ মাঠ পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত