সারাদেশ

রূপগঞ্জে নিখোঁজের ৫ দিনেও মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর সন্ধান

প্রিন্ট
রূপগঞ্জে নিখোঁজের ৫ দিনেও মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর সন্ধান

প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, রাত ১০:৫৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হওয়া সাইবা (১৬) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর পাঁচ দিনেও সন্ধান মেলেনি। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় এ নিখোঁজের ঘটনা ঘটে। সাইবা ওই এলাকার মৃত মোশাররফ হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুলাই দুপুরে ভাত নষ্ট করায় মা বকুনি দিলে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় সাইবা। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ১২ জুলাই রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ কিশোরীর বড় বোন সাদিয়া আক্তার। বড় বোন সাদিয়া আক্তার বলেন, আমার বোনটি বুদ্ধিপ্রতিবন্ধী ও ভীষণ অভিমানী। পাঁচ দিন ধরে তার কোনো খোঁজ না থাকায় আমরা চরম দুশ্চিন্তায় আছি। তাকে ফিরে পেতে আমরা প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।