৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদলের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোহাম্মদ জামান মির্জা, ৭নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম সরকার, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ মুন্সী, সিদ্ধিরগঞ্জ থানা ওলামা দলের সভাপতি মাওলানা আজিজুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং সিদ্ধিরগঞ্জ থানা সাংগঠনিক সম্পাদক (মুক্তিযোদ্ধা প্রজন্ম দল) এম এইচ সানি।
এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মহিলা দল, কৃষক দল, তাঁতীদল ও শ্রমিকদলের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা ৭নং ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন এবং মাদক, চুরি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
প্রধান আলোচকের বক্তব্যে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, নাসিক ৭নং ওয়ার্ডে বেশ কিছু নাগরিক সমস্যা রয়েছে। তবে বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে মাদক, ছিনতাই, চুরি এবং কিশোর গ্যাংয়ের উৎপাত। এ সকল সামাজিক ব্যাধি ও সমস্যা দূর করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, আমরা যদি দলকে ভালোবাসি, রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ভালোবাসি এবং দেশকে ভালোবাসি, তবে তাঁর আদর্শকে বুকে ধারণ করে আমাদের পথ চলতে হবে। আমাদের মূল লক্ষ্য হবে জনগণের সেবা করা। নাগরিক সেবা যেন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সেটাই আমাদের আদর্শ হওয়া উচিত। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত