মঙ্গলবার পরিচালিত এ অভিযানে সালান্দর বিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
জেলা মৎস্য অধিদপ্তর জানায়, মাছের প্রজনন মৌসুমে প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ বিচরণ ও বংশবিস্তার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জালের ব্যবহার জলজ জীববৈচিত্র্য এবং মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে উপস্থিত জেলেদের আইন মেনে মাছ আহরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশাসনের মতে, টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ অব্যাহত রাখা হবে। ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিলে পরিচালিত যৌথ অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিলে পরিচালিত যৌথ অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মতামত