র্যাব জানায়, গিট্টু রিপন নারায়ণগঞ্জের মাসদাইর ও ফতুল্লা এলাকায় কিলার জাহিদ বাহিনীর অন্যতম প্রধান শুটার ও সক্রিয় সদস্য। তিনি এলাকায় কন্ট্রাক্ট কিলিং, হত্যা, মাদক ব্যবসা এবং অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিলেন।
গত ৫ মে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদক আস্তানার তথ্য সংগ্রহে গেলে র্যাব-১১-এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায় রিপন ও তার সহযোগীরা। ধারালো অস্ত্রের সেই হামলায় তিন র্যাব সদস্য গুরুতর জখম হন। ঘটনার পর থেকেই রিপন আত্মগোপনে ছিলেন।
র্যাব আরও জানায়, গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি এবং মাদক চোরাচালানসহ ডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মতামত