নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বর এবং জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার নিহতদের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন। নেতারা শোকাহতদের সান্ত্বনা দেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীরা হলেন, নারায়ণগঞ্জ সদরের আলীরটেক ক্রোকের চর এলাকার ফাহিম (২৭), নুর মোহাম্মদ (৫৫), আপন (২১), ফয়সাল (২১) এবং বক্তাবলীর রামনগর এলাকার শাহিন (২৮)। আকস্মিক এই মর্মান্তিক মৃত্যুতে আলীরটেক ও বক্তাবলী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাক্ষাৎকালে জামায়াত নেতারা বলেন, জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে এভাবে আগুনে পুড়ে প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন। এ সময় যেকোনো প্রয়োজনে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা।
এ সময় জেলা শূরা সদস্য মাওলানা মুহাম্মদ নূরুল হক, আলীরটেক ইউনিয়ন জামায়াতের সভাপতি মুরাদ হোসেন, চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজ, মাওলানা আবু বক্করসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত