স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল তাকরিম। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় সে। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
শিশু তাকরিমের এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মতামত