সারাদেশ

বন্দরে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রিন্ট
বন্দরে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, রাত ১১:২৯

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বাদ মাগরিব স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশার নেতৃত্বে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন তারেক জিয়া পরিষদের সভাপতি মো. সাফি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আলীনগর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাউদ্দিন স্বপন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।