প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামে লোকজনের ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে প্রাণীটি। একের পর এক মানুষকে কামড়ানোর পাশাপাশি কয়েকটি বাড়িতে ঢুকে শিশু ও গৃহপালিত ছাগলের ওপরও হামলা চালায় সেটি। পরে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে প্রাণীটি পালিয়ে যায়। আহতদের মধ্যে ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলের নাম জানা গেছে।
স্থানীয়দের কেউ কেউ প্রাণীটিকে হায়না দাবি করলেও প্রশাসনের পক্ষ থেকে এর পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, ক্ষতস্থান দেখে এটি হায়না-জাতীয় কোনো প্রাণী হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের প্রয়োজন অনুযায়ী ভ্যাক্সিন দেওয়া হচ্ছে এবং গুরুতরদের ক্ষেত্রে ইমিউনোগ্লোবিউলিন প্রয়োগ করা হয়েছে।
মতামত