সারাদেশ

হৃদরোগে আক্রান্ত বিএনপির প্রবীণ নেতা সাত্তার মাস্টার রাজশাহীতে চিকিৎসাধীন

প্রিন্ট
হৃদরোগে আক্রান্ত বিএনপির প্রবীণ নেতা সাত্তার মাস্টার রাজশাহীতে চিকিৎসাধীন

প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, রাত ১২:০৫

পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আ. সাত্তার মাস্টার (৮২) হৃদরোগজনিত সমস্যা নিয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক ঝুঁকি ও বয়স বিবেচনা করে বর্তমানে চিকিৎসকদের পরামর্শে নিবিড় পর্যবেক্ষণে তাঁকে ওষুধভিত্তিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে, পদ্মা সরকারি কলেজের প্রভাষক মো. সেলিম হোসেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭৮ সালে জাগদলের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হওয়া প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব বেড়া-সাঁথিয়া আসনের সাবেক এমপি মরহুম মির্জা আব্দুল আউয়ালের ঘনিষ্ঠ সহচর ছিলেন। সাবেক এই জনপ্রতিনিধি আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সময়ে একাধিকবার কারাবরণ করেন।

বর্তমানে রাজশাহী ও পাবনার রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুগ আরোগ্য কামনা করেছেন।