সারাদেশ

অতিরিক্ত শব্দ দূষণ নিষেধ করায় বসত বাড়িতে হামলা-ভাঙচুর

প্রিন্ট
অতিরিক্ত শব্দ দূষণ নিষেধ করায় বসত বাড়িতে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৭

সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি বাগমারা পূর্ব বক্সনগর এলাকায় বাড়ি নির্মাণ কাজের অতিরিক্ত শব্দ দূষণ নিয়ে আপত্তি তোলায় প্রতিপক্ষের হামলায় একটি বসত বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, বাড়ির পাশে ভবন নির্মাণ কাজের অতিরিক্ত শব্দের কারণে অভিযোগকারীর অসুস্থ বাবার সমস্যা হচ্ছিল। বাবা শব্দ দূষণ কমিয়ে কাজ করার অনুরোধ জানালে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে। এর জের ধরেই বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)  দুপুরে এই হামলার ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন: একই এলাকার মৃত মমিন মিয়ার ছেলে আলমগীর (৪৪), তার ছেলে শাহাদাত হোসেন সুজন (২৩), স্ত্রী সুমি (৩২) এবং মৃত রফিকের মেয়ে আন্না (২৮)।

বাদী সুমাইয়া আক্তার বন্যা অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। বাধা দিতে গেলে হামলাকারীরা থাইগ্লাস ভাঙচুর করে বাড়ির ক্ষতি সাধন করে।

ভুক্তভোগীরা এ বিষয়ে এর আগেও গত ৭ তারিখে অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। হামলার ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।