সারাদেশ

ঢামেকে জীবন মৃত্যুর লড়াইয়ে শরিফ ওসমান হাদি মাথায় বুলেট রয়ে গুরুতর অবস্থায় হাদি

প্রিন্ট
ঢামেকে জীবন মৃত্যুর লড়াইয়ে শরিফ ওসমান হাদি মাথায় বুলেট রয়ে গুরুতর অবস্থায় হাদি

প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৪৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি তাঁর মাথার ভেতরে থাকা বুলেট এখনও বের করা সম্ভব হয়নি চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো আসাদুজ্জামান জানান গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির অবস্থা বর্তমানে ক্রিটিক্যাল তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মাথার ভেতরেই বুলেটটি অবস্থান করছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে

চিকিৎসকেরা বলেন জরুরি বিভাগে আনার সময় থেকেই ওসমান হাদির অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন তাঁকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় দ্রুত সিপিআর দেওয়ার পর সাময়িকভাবে রক্তচাপ স্থিতিশীল হলেও শারীরিক পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক অবস্থায় রয়েছে

তাকে আইসিইউতে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো সার্বক্ষণিকভাবে তাঁর চিকিৎসায় কাজ করছে চিকিৎসকেরা জানিয়েছেন পরিস্থিতির প্রতিটি মুহূর্তই এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ