সারাদেশ

ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী সভা অনুষ্ঠিত

প্রিন্ট
ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:১৫

ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী জনাব রেজাউল করিমের এক নির্বাচনী সভা শুক্রবার (১২ ডিসেম্বর), চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪ টায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মনোনিত প্রার্থী জনাব রেজাউল করিম।

বক্তব্যে তিনি মানবতার রাজনীতির ওপর জোর দেন। তিনি বলেন, জীবনের সুরক্ষা ও কল্যাণের রাজনীতি একমাত্র স্রষ্টার মহান রাসুল প্রদত্ত মানবতার রাজনীতি। মানবতাবিরোধী একক গোষ্ঠীবাদী অপরাজনীতিকে জীবনের বিরুদ্ধে ধ্বংসাত্মক উল্লেখ করে তিনি বলেন, মানবতার রাজনীতি মানবজীবনের অবিচ্ছেদ্য প্রাকৃতিক বিষয়। জনাব করিম আগামী নির্বাচনে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব-এর আপেল মার্কায় ভোট দেওয়ার জন্য মিরসরাইবাসীর প্রতি আহ্বান জানান। সভায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নির্বাচনী সমন্বয়বৃন্দও বক্তব্য রাখেন।