আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রস্তুত করতে জেলা জাতীয় পার্টির (জাপা) বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার তালুকপাড়ায় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা জাপা সদস্য মো. ফয়েজ উদ্দিন।
প্রধান অতিথি জেলা জাপার সদস্য সচিব এস. এম. আশরাফ বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তিনি জেলা আহ্বায়ক মাহমুদুল হক মনির বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকাসভায় শেরপুরের তিনটি সংসদীয় আসনের জন্য সম্ভাব্য প্রার্থীরা আলোচনায় আসেন শেরপুর সদর-১ মাহমুদুল হক মনি, এস. এম. আশরাফ, ফয়েজ উদ্দিনশেরপুর-২ অ্যাডভোকেট আক্কাস আলী, রফিকুল ইসলাম বেলালশেরপুর-৩ আবু নাছের বাদল, ফারুক আহমেদএ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত