নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ফতুল্লায় অভিযান চালিয়ে ১০৫ পুরিয়া হেরোইনসহ কবির মোহাম্মদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত কবির মোহাম্মদ ফতুল্লা এলাকার মৃত আ: কাদিরে ছেলে। সে মাসদাইর গুদারাঘাট এলাকার মান্নান হাজীর বাড়ীর ভাড়াটিয়া। এসময় তার দেহ তল্লাশি করে ১০৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মতামত