সারাদেশ

বন্দরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন গ্রেপ্তার

প্রিন্ট
বন্দরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন গ্রেপ্তার

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৫, রাত ১০:২০

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ পৃথক অভিযানে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বন্দর থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি বাচ্চু মিয়া (৫২)। এছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি রানা ওরফে মাসুদ রানা (৪২) ও তার স্ত্রী লায়লা বেগম (৩৭), সরফত উল্ল্যাহ (৪২), শাহীন (৩৫) এবং আল আমিন (২১) কে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৩ ডিসেম্বর) বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার ১৪ ডিসেম্বর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।