সমাজের অবহেলিত ও অস্বচ্ছল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলায় আত্মপ্রকাশ করলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তাকওয়া। এলাকার কিছু উদ্যমী তরুণের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি গঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সাবদী বাজারে আয়োজিত প্রথম মাসিক সভায় সংগঠনের নীতিমালা ও কার্যক্রম চূড়ান্ত অনুমোদন লাভ করে।
তাকওয়ার প্রধান লক্ষ্য হলো কুরআন-সুন্নাহ এর আলোকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণ সাধন। সংগঠনটি মূলত সমাজসেবা, মানবিক সহায়তা, শিক্ষা বিস্তার, সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।
সংগঠনকে সুচারুরূপে পরিচালনার জন্য ২০২৬-২০২৭ মেয়াদের দুই বছরব্যাপী কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ আবুল বাশার খান সভাপতি এবং মোহাম্মদ আরিফুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। কমিটির অন্যান্য হলেন, সহ-সভাপতি মোহাম্মদ রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ খান,
অর্থ সম্পাদক মোঃ সুমন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু রায়হান, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,
নবনির্বাচিত দায়িত্বশীলবৃন্দ সংগঠনের সার্বিক উন্নতি ও সুষ্ঠভাবে পরিচালনার জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
মতামত