শেরপুর সদর উপজেলার জমশেদ আলী মেমোরিয়াল কলেজ মাঠে বাংলাদেশ কৃষিজীবি- শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিন-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুর-ই-আলম সিদ্দিকী প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবি- শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রেজাউল করিম, সেক্রেটারি রেদওয়ান ইসলাম এবং সদর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম।
সমাবেশে জামায়াত ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষকদের অধিকার ও কল্যাণের বিষয়ে আলোচনা করেন।
মতামত