সারাদেশ

মাগুরায় আর্মি ক্যাম্পের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রিন্ট
মাগুরায় আর্মি ক্যাম্পের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৫, রাত ১০:০৭

মাগুরায় ৫৫ পদাতিক ডিভিশন এবং যশোর এরিয়া মাগুরা আর্মি ক্যাম্পের উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় মাগুরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাফিন, লেফটেন্যান্ট সারওয়ার, ওয়ারেন্ট অফিসার লিয়াকত এবং শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক সহ সেনা ও স্থানীয় প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। মাগুরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাফিন জানান, এই কার্যক্রম আজ থেকে শুরু হলো এবং পর্যায়ক্রমে মাগুরা জেলার প্রতিটি উপজেলায় দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।