ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি টানা ১৭ দিন ধরে অব্যাহত রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, গত ২৯ নভেম্বর থেকে তারা কর্মবিরতি পালন করছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ১৪ তম গ্রেড প্রদান। শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযুক্তিকরণ। নিয়োগবিধি সংশোধন ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ।
টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
কর্মসূচিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ সদর উপজেলা সভাপতি মো. মিরাজুল করিম এবং সাধারণ সম্পাদক শিবানী মোদক সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃত্ব দেন।
মতামত