জাতীয় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর শাখার উদ্যোগে রাশেদুল ইসলামকে নিয়ে শেরপুর গড়তে দৌড়াও শীর্ষক একটি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে থানা মোড় পর্যন্ত আয়োজিত এই ম্যারাথনে সর্বস্তরের হাজারো মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে বিজয় দিবসের চেতনা উদযাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে হাফেজ রাশেদুল ইসলাম বলেন, বাংলাদেশের বিজয়ের পূর্ণ কৃতিত্ব বীর মুক্তিযোদ্ধা ও আপামর জনগণের। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সব বাধা অতিক্রম করে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও শক্তিশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মতামত