বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সূর্যোদয় থেকে শুরু হওয়া অনুষ্ঠানমালার মধ্যে ছিল গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় পতাকা উত্তোলন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে ও কুচকাওয়াজ, খেলাধুলা, এবং পিঠা ও কুটিরশিল্পের স্টল ছিল।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বেলা সাড়ে ১১টায় স্থানীয় অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার ও মনোরঞ্জন মন্ডল সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মতামত