সারাদেশ

নেত্রকোনার বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

প্রিন্ট
নেত্রকোনার বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:২৬

নেত্রকোনার বারহাট্টায় নানা বর্ণাঢ্য আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর উপলক্ষে প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে বারহাট্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। মুক্তিযোদ্ধা সংসদ। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সঙ্গীত পরিবেশন কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন। উপাসনালয়ে বিশেষ মোনাজাত, প্রার্থনা হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন।

ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। সকাল নয়টায় উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জিনিয়া জামান সভাপতিত্ব করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার উসমান গণি তালুকদার এবং উপজেলা বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।