সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ৯:২৯

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এক বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় চিটাগাং রোড থেকে চৌধুরীবাড়ী পর্যন্ত এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. গোলাম মসিহ্। এ সময় জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ সহ থানা ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি গোলাম মসিহ্ বলেন, লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে অর্থবহ করতে, এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে জনগণকে আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম তার বক্তব্যে দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও চাঁদাবাজি নির্মূল করে স্বাধীনতার প্রকৃত স্বাদ নিশ্চিত করার আহ্বান জানান।