সারাদেশ

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রিন্ট
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৩০

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও প্রেসক্লাব মাগুরা পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। ভোরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শ্রদ্ধা নিবেদন করেন।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল ৭টায় প্রেসক্লাব মাগুরার উদ্যোগে আলোচনা সভা। সকাল সাড়ে ৯টায় মাগুরা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শরীরচর্চা ও কুচকাওয়াজ।

এছাড়া জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও অনুরূপ কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হয়েছে। পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামীর উদ্যোগে নিজ নিজ এলাকায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।