সারাদেশ

নিরাপত্তা ঝুঁকিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ

প্রিন্ট
নিরাপত্তা ঝুঁকিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান মাসুদ। নিজের এবং পরিবারের নিরাপত্তাজনিত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তিনি জানান, দল থেকে কোনো চাপ বা হুমকি নেই। এটি তার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাজনিত সিদ্ধান্ত। মাসুদ বলেন, আমার অনেকটা তীরে এসে তরী ডোবানোর মতো অবস্থা। এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থী।