আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিট পুলিশিংয়ের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) আদমজী মার্চেন্ট ওয়ার্কারস (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৭নং ওয়ার্ড বিট পুলিশিংয়ের এই সভা অনুষ্ঠিত হয়।
মোঃ দুলাল মিয়া-এর সার্বিক আয়োজনে এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন-এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো অশুভ শক্তি যেন সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেদিকে পুলিশ প্রশাসনের তীক্ষণ নজর রয়েছে। বিট পুলিশিংয়ের মূল লক্ষ্যই হলো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তবে এই শান্তিময় পরিবেশ ধরে রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ নাগরিকদের সহযোগিতা অপরিহার্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান এবং রাকিবুর রহমান সাগর সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। মোল্লা মোঃ শাখাওয়াত হোসেন সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী। মোঃ ইমন আহমেদ যুগ্ম সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা। জিয়াউদ্দিন: আহ্বায়ক, গণসংহতি আন্দোলন, সিদ্ধিরগঞ্জ থানা। মোঃ আরিফুর রহমান শাওন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। মোঃ দুলাল মিয়া ভারপ্রাপ্ত সভাপতি, ৭ নং ওয়ার্ড যুবদল। সাইফুর রহমান বাদল বিশিষ্ট সমাজসেবক। এছাড়াও উপস্থিত ছিলেন এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ মোশারেফ হোসেন, শিক্ষক প্রতিনিধি মাসুদ রানা, মোশারফ হোসেন ভূঁইয়া, আলোর দিশারী যুব সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর ভূইয়া।
বক্তারা ঐক্যমত পোষণ করে বলেন, এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনো ধরনের গুজব বা উস্কানি প্রতিরোধে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয় সভা থেকে। বক্তারা আসন্ন নির্বাচনকে একটি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত