চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক আহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ এলাকায় বিএসআরএম স্টিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা গেছে, কারখানায় কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা সাতজন শ্রমিক দগ্ধ ও আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মতামত