সারাদেশ

নির্বাচনী প্রচারণায় তুঙ্গে বিএনপি প্রার্থী ডা. আনোয়ারুল হক

প্রিন্ট
নির্বাচনী প্রচারণায় তুঙ্গে বিএনপি প্রার্থী ডা. আনোয়ারুল হক

প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৬, রাত ১০:১৮

নেত্রকোনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক। ধানের শীষের এই প্রার্থী প্রতিদিন মিটিং, মিছিল ও পথসভার মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

নেত্রকোনা-২ আসনে এবার মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডা. আনোয়ারুল হক ছাড়াও অন্য প্রার্থীরা হলেন, এবিএম রফিকুল হক তালুকদার (জাতীয় পার্টি-লাঙ্গল), আব্দুল কাইয়ূম (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), ফাহিম রহমান খান পাঠান (জাতীয় নাগরিক পার্টি-শাপলা কলি) এবং মো. আব্দুর রহিম (বাংলাদেশ খেলাফত আন্দোলন-বটগাছ)।

নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী না থাকায় এই আসনে বিএনপির অবস্থান বেশ সুসংহত দেখা যাচ্ছে। ভোটারদের ভাষ্যমতে, ধানের শীষের প্রচারণার তুলনায় অন্যান্য দলের প্রার্থীদের কার্যক্রম এখনো সেভাবে দৃশ্যমান হয়ে ওঠেনি। আসনটিতে ডা. আনোয়ারুল হককে ঘিরেই দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।