সারাদেশ

ধর্মপাশায় ইয়াবা ও হেরোইনসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রিন্ট
ধর্মপাশায় ইয়াবা ও হেরোইনসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, রাত ৯:১৫

সুনামগঞ্জের ধর্মপাশায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সম্রাট আলী নামে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত সম্রাট আলী পার্শ্ববর্তী মধ্যনগর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি শেরপুরের নকলা উপজেলার মাফলার গ্রামের বাসিন্দা। অপর আটককৃত সুমন চন্দ্র সরকার মধ্যনগর উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ও এক পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির হিসাবের দুটি রেজিস্টার, হেরোইন মাপার দুটি মেশিন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, ৪টি মোবাইল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাদের ধর্মপাশা থানায় হস্তান্তর করা হয়েছে।